মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন খুলনা

অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন খুলনা

অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে চ্যাম্পিয়ন খুলনা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলেপমেন্ট আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটের খুলনা বিভাগীয় পর্যায়ের খেলায় চ্যাম্পিয়ন হয়েছে খুলনা জেলা।শুক্রবার (২ জানুয়ারি) চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৫২ রানের বড় ব্যবধানে নড়াইল জেলা অনূর্ধ্ব-১৮ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

 

 

ফাইনালে টসে জিতে আগে ব্যাট করতে নেমে খুলনা জেলা অনূর্ধ্ব-১৮ দল ৪৯.৫ ওভারে ১৯০ রান সংগ্রহ করে অল আউট হয়ে যায়। সাইমুম ইসলাম ৭২ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৩, উষ্ণ মণ্ডল ৫১ বলে সমান সংখ্যক বাউন্ডারির সাহায্যে ৩১ রান করেন।

 

এছাড়া রুমান হাওলাদার অপরাজিত ২৮, রাকিব হাওলাদার ২০ রান করেন। চুয়াডাঙ্গার হয়ে রাশাও মোল্লা ও নাসিম রেজা ৩টি করে উইকেট নেন।জবাবে ব্যাট করতে খুলনার বোলারদের তোপের মুখে মাত্র ৩৪ ওভারে ১৩৮ রান করে অল আউট হয়ে যায়। দলের হয়ে রাশাও মোল্লা সর্বোচ্চ ২৯ রান করেন। এছাড়া তামিম হাসান ২৪ রান করেন।

 

খুলনার হয়ে নাসিব হাসান মাত্র এক ওভার বল করে তিনটি উইকেট নেন। এছাড়া ওমর ফারুক ও রুমান হাওলাদার ২টি করে উইকেট নেন। খুলনার সাইমুম ইসলাম ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।