শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভুলের সংখ্যা কমাতে চান অভিনেতা তৌসিফ

ভুলের সংখ্যা কমাতে চান অভিনেতা তৌসিফ

ভুলের সংখ্যা কমাতে চান অভিনেতা তৌসিফ

 

নতুন বছরে নিজেকে নতুন করে দেখতে চান অভিনেতা তৌসিফ মাহবুব। শোধরাতে চান ভুল। এ ছাড়া নতুন সিদ্ধান্তে নিজেকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চান ছোট পর্দার আলোচিত এই অভিনেতা। তিনি মনে করেন, একই ভুল বারবার ক্যারিয়ার ও জীবনকে একই জায়গায় আটকে দেয়।নতুন বছরের পরিকল্পনা নিয়ে গতকাল বৃহস্পতিবার তৌসিফ প্রথম আলোকে বলেন, ‘নতুন বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি, পুরোনো ভুল নতুন করে করব না। আমরা মানুষ। মানুষ মাত্রই ভুল করে। আমার অভিনয়জীবন থেকে শুরু করে ব্যক্তিজীবনেও অনেক সময় অনেক ভুল করেছি, যে ভুল অনেক সময়ই আমাকে পিছিয়ে দিয়েছে।’

 

ভুলগুলো কেমন, তা জানতে চাইলে তৌসিফ বলেন, ‘কিছু মানুষ আছে, যারা ক্ষতি করেছে, তাদের সঙ্গে মিশতে চাই না। কিছু কাজ থাকতে পারে, যেগুলো আমার ক্ষতি করেছে, সে রকম কিছু আর করতে চাই না। একইভাবে কিছু সিদ্ধান্তের কথাও বলা যায়। আগে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। এবার আর ভুল সিদ্ধান্ত নিতে চাই না। নতুন বছরে নিজেকে নিয়ে এটাই ভাবছি, ভুলের সংখ্যা কমাতে চাই। আর এর মধ্যে ভালো ভালো কাজ করে যেতে চাই।’ শেষে জানান, দেড় দশকের ক্যারিয়ারে আগামীর দিনগুলো তিনি আরও বেশি কাজ ও পরিবারের প্রতি মনোযোগ দিতে চান।