শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

লক্ষ্মীপুরে নিখোঁজের ১১ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ইমনের

লক্ষ্মীপুরে নিখোঁজের ১১ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ইমনের

লক্ষ্মীপুরে নিখোঁজের ১১ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ইমনের

লক্ষ্মীপুর সদর উপজেলার বাসুবাজার এলাকা থেকে ইমন হাসান (১৪) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ হওয়ার ১১ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি।

এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীর বাবা মো. সামছু সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত ২৩ ডিসেম্বর বিকেল ৪টার দিকে ইমন হাসান তার নানার বাড়ি থেকে মাদ্রাসা-ই-ইশা’আতুল উলূম লুধুয়ায় যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথে সদর উপজেলার বাসুবাজার ৪ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকা থেকে সে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের সর্বশেষ অবস্থান ছিল বাসুবাজার জামে মসজিদ এলাকা।

পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ ইমন হাসান সদর উপজেলার হামছাদী গ্রামের বাসিন্দা। তার পরনে ছিল জুব্বা-পায়জামা এবং মাথায় টুপি। তাকে দেখতে সুন্দর বলে উল্লেখ করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানা পুলিশ এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। পরিবার এবং স্থানীয় পুলিশ কেউ কোনো তথ্য জানলে নিকটস্থ থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।
অথবা এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে ০১৭২৭-২৩১৬৪০