সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালদ্বীপস্থ ফেনী ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাবের জার্সি বিতরণ

মালদ্বীপস্থ ফেনী ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাবের জার্সি বিতরণ

মালদ্বীপস্থ ফেনী ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাবের জার্সি বিতরণ

প্রবাসে ও থেমে নেই ফুটবল প্রেমীরা পুরনো বছরের সুখ-দুঃখ, প্রাপ্তি ও ব্যর্থতা পেছনে ফেলে সুন্দর আগামীর প্রত্যাশায় সারা বিশ্বের মতো মালদ্বীপেও নানা আয়োজনে ইংরেজি নতুন বছর ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মালদ্বীপে বসবাসরত ফেনীর প্রবাসীরা ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের (ইউএফএফসি) উদ্যোগে ফুটসাল টুর্নামেন্টের জার্সি উন্মোচনের মধ্য দিয়ে  তারা নতুন বছরকে স্বাগত জানান। গতকাল রাত সারে ১১ টায় প্রবাসীদের এই ইংরেজি বর্ষবরণ ফুটসাল ম্যাচের জার্সি বিতরনের  মূল উদ্দেশ্য হলো—দিনভর কর্মব্যস্ততার পর খেলাধুলার মাধ্যমে প্রবাসীদের মানসিক প্রশান্তি ও আনন্দের সুযোগ সৃষ্টি করা।
ইংরেজি বর্ষবরণ উপলক্ষে আয়োজিত ফুটসাল টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম,ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যবসায়ী আবদুল মান্নান, মোস্তফা কামাল জিসান,মোঃ ইলিয়াস মোঃ তারেক হোসেন, নিজাম উদ্দিন, শাহ আলম, এমরান হোসেন, মনির হোসেন, আকরাম বাদশা, আরিফুল ইসলাম, জনি, জুয়েল, পমেল ও রাকিবসহ আরও অনেকে।
শরীল চর্চার অংশ হিসেবে যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে রাখার একটি কৌশল অবিহিত করে ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্যদের পক্ষ থেকে মোঃ শরিফুল ইসলাম  বলেন,বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও ২০২৬ সাল বিশ্ববাসীর জন্য শান্তি ও সমৃদ্ধির বার্তা বয়ে আনবে—এমনটাই আমাদের প্রত্যাশা। তিনি মালদ্বীপে অবস্থানরত সব ফেনী প্রবাসীদের দেশটির আইন-কানুন মেনে চলার আহ্বান জানান। ভবিষ্যতেও এরকম সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


মোঃ আল আমিন
মালদ্বীপ প্রতিনিধি