বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোলার তুলাতুলিতে জাহাজের ধাক্কায় ৩০০ টন লবণবোঝাই ট্রলার ডুবে গেছে

ভোলার তুলাতুলিতে জাহাজের ধাক্কায় ৩০০ টন লবণবোঝাই ট্রলার ডুবে গেছে

ভোলার তুলাতুলিতে জাহাজের ধাক্কায় ৩০০ টন লবণবোঝাই ট্রলার ডুবে গেছে

ভোলার তুলাতুলি এলাকায় জাহাজের ধাক্কায় ৩০০ টন লবণবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা সাতজন নাবিক ও শ্রমিক অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পেয়েছেন।
শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকালে কক্সবাজারের কুতুবদিয়া থেকে ৩০০ টন লবণ নিয়ে একটি ট্রলার খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আনুমানিক রাত আড়াইটার দিকে ট্রলারটি ভোলার তুলাতুলি এলাকায় ইলিশবাড়ি সংলগ্ন মেঘনা নদীতে পৌঁছালে হঠাৎ ঘন কুয়াশার কবলে পড়ে।
এ সময় একটি জাহাজ ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি নদীতে ডুবে যায়। তবে ট্রলারে থাকা সাতজন নাবিক ও শ্রমিক তাৎক্ষণিকভাবে পাশের একটি ছোট নৌকায় উঠে তীরে আসতে সক্ষম হন।