শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিথ্যা প্রচারের বিরুদ্ধে অপুর্ব"র হুশিয়ার।

মিথ্যা প্রচারের বিরুদ্ধে অপুর্ব"র হুশিয়ার।

মিথ্যা প্রচারের বিরুদ্ধে অপুর্ব"র হুশিয়ার।


তারকাদের ছবি বা ভিডিও ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো নতুন কিছু নয়। গেল আগস্টে এমন পরিস্থিতির শিকার হন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আবারও ঘটলো একই ঘটনা। নিজের ছবি ব্যবহার করে বিতর্কিত রাজনৈতিক বক্তব্য প্রচার করা হচ্ছে, যা ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছেন অপূর্ব।
কয়েকদিন থেকে ‘দৈনিক প্রতিবেদন’সহ বেশ কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে অপূর্বর নাম ও ছবি ব্যবহার করে বিতর্কিত-রাজনৈতিক বক্তব্য ছড়ানো হচ্ছে, যা চোখ এড়ায়নি অভিনেতার।

শুক্রবার বিকেলে ভুয়া ফটোকার্ডগুলো নিজের ফেসবুক পেজে শেয়ার করেন অপূর্ব। এরমধ্যে একটিতে লেখা হয়েছে, ‘স্বৈরাচার তাড়াতে রাস্তায় নামলাম আর আজ প্রশ্ন জাগে, সত্যিই কি স্বৈরাচার বিদায় হলো নাকি আরও বড় স্বৈরাচারের হাতে পড়লাম।’
অন্য একটি ফটোকার্ডে লেখা, ‘কোথাও স্বাধীনতা নেই। সব সময় ভয়ে থাকি কখন যে জীবনটাই শেষ হয়ে যায়। তাহলে কি আগের স্বৈরাচার।

এই ফটোকার্ডগুলোর বক্তব্য তার নয় বলে স্পষ্ট জানিয়েছেন অপূর্ব। এ ধরনের ভুয়া সংবাদ ও বিভ্রান্তিকর বিবৃতি প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে তিনি পোস্টের ক্যাপশনে লেখেন, ‘এ ধরনের ভুয়া নিউজ ও বিবৃতি প্রকাশে বিরত থাকুন। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’