সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকার ২০ আসনে চলছে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ

ঢাকার ২০ আসনে চলছে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ

ঢাকার ২০ আসনে চলছে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের পর এখন চলছে যাচাই-বাছাইয়ের কাজ। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে ঢাকার ২০টি আসনের যাচাই-বাছাই শুরু হয়েছে। চলবে বিকেল ৩টা পর্যন্ত।এসব আসনকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ১৩টি আসন রাজধানীর সেগুনবাগিচায়, জেলা প্রশাসক কার্যালয়ে পাঁচটি এবং নির্বাচন কমিশনে দুটি আসনের মনোনয়নপত্র বাছাইয়ের কাজ চলছে।

 
ঢাকার ২০টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ২৩৮ জন। সেগুনবাগিচায় রিটানিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকা-৬ আসনে মনোনয়ন বাছাই শেষ হয়েছে। এই আসনে সাতজন মনোনয়নপত্র জহমা দিলেও বিএনপি মনোনীত ইশরাক হোসেন ও জামায়াত মনোনীত আব্দুল মান্নানসহ পাঁচজনকে বৈধ ঘোষণা করা হয়।
 
অন্যদিকে ঢাকা-৮ থেকে এখন পর্যন্ত জাতীয় পার্টির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ও গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। 
সেখানে উপস্থিত নাসীরুদ্দীন পাটওয়ারী সময় সংবাদকে বলেন, ‘জাতীয় পার্টির অংশ গ্রহণ অস্বস্তিকর।’
 
নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। তফসিলের পর অনেক বড় বড় শোডাউন হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশনের পদক্ষেপ নেই।’ 
 
নির্বাচন কমিশনকে দ্রুত পদত্যাগের আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন বলেন, ‘দলকানা কমিশনের লজ্জা শরম থাকা উচিত।’