সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে ভারতীয় বোর্ডের নির্দেশ

মোস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে ভারতীয় বোর্ডের নির্দেশ

মোস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে ভারতীয় বোর্ডের নির্দেশ

বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের সেক্রেটারি দেবজিত সাইকিয়া।সাম্প্রতিক সময়ে টালমাটাল ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক। যার প্রভাব পড়েছে ক্রিকেট মাঠেও। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিতে উঠে পড়ে লেগেছিল ভারতের একটি উগ্রবাদী গোষ্ঠী। এমনকি টাইগার পেসারকে খেলালে স্টেডিয়াম ভাঙচুরের হুমকিও দিয়েছিল তারা।

 
শুরুতে এসব পর্যবেক্ষণে রাখলেও এবার ভারতীয় বোর্ডও মোস্তাফিজকে না খেলানোর পক্ষেই রায় দিচ্ছে। স্কোয়াড থেকে তাকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে দেশটির বোর্ড। এজন্য ফ্র্যাঞ্চাইজিটিকে খেলোয়াড় বদল করার অনুমতি দেবে বিসিসিআই।
 
গুয়াহাটিতে বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে এ নিয়ে বলেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই আরও বলেছে, তারা যদি খেলোয়াড় বদলাতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে।’গত ডিসেম্বরের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপি খরচে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কলকাতা। যা তাকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি খেলোয়াড়ে পরিণত করেছে। কাটার মাস্টারকে হারালে যে কলকাতার বোলিং ইউনিট যে দুর্বল হয়ে পড়বে, তাতে কোনো সংশয় নেই। ফ্র্যাঞ্চাইজিটি এখন কী বিকল্প ব্যবস্থা নেয়, সেটাই দেখার পালা।