শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম বার অভিনয়ে নাম লেখালেন এ আর রহমান।

প্রথম বার অভিনয়ে নাম লেখালেন এ আর রহমান।

প্রথম বার অভিনয়ে নাম লেখালেন এ আর রহমান।

ভারতের সংগীত জগতের প্রিয়মুখ এ আর রহমান। সংগীত পরিচালক হিসেবে তিনি জিতে নিয়েছেন অস্কার, ফিল্মফেয়ার থেকে শুরু করে অসংখ্য পুরস্কার ও বিভিন্ন দেশের সম্মাননা। নতুন বছরের শুরুতে দর্শকদের নতুন খবর দিয়েছেন এই সংগীত পরিচালক।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছর মুক্তি পেতে যাওয়া ‘মুনওয়াক’ সিনেমার মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখছেন তিনি।

কমেডি ঘরানার ‘মুনওয়াক’ সিনেমা পরিচালনা করছেন মনোজ এনএস। পরিচালকের বরাতে জানা গেছে, রহমান শুরুতেই ছবিটির সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছিলেন। গান রেকর্ডিংয়ের পর তাকে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়। চরিত্রটি সম্পর্কে বিস্তারিত শুনে তিনি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান।

এছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন নন্দিত নৃত্যশিল্পী, অভিনেতা ও নির্মাতা প্রভুদেবা। সবমিলিয়ে দর্শককে চমকে দেয়ার মতো বেশ কিছু দৃশ্য এই সিনেমায় অপেক্ষা করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এজন্য দর্শকদের আগামী মে মাস অপেক্ষা করতে হবে।