বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবীউল্লাহ নবীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নবীউল্লাহ নবীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নবীউল্লাহ নবীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (ডেমরা ও যাত্রাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

শনিবার সকালে সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। 

এর আগে, গত ২৯ ডিসেম্বর সোমবার রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর নবীউল্লাহ নবী বলেন, আমার অঙ্গীকার ঢাকা-৫ সংসদীয় আসনকে একটি আধুনিক, পরিকল্পিত ও শিক্ষাবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলা। যেখানে মানসম্মত শিক্ষা হবে সবার জন্য সহজলভ্য, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হবে নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও মূল্যবোধসমৃদ্ধ। শিক্ষিত প্রজন্মই গড়ে তুলবে দক্ষ মানবসম্পদ, আর সেই মানবসম্পদই নিশ্চিত করবে উন্নত, মানবিক ও সমৃদ্ধ ঢাকা-৫।