শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাফল্যের ৭ বছরে কেয়া পায়েল।

সাফল্যের ৭ বছরে কেয়া পায়েল।

সাফল্যের ৭ বছরে কেয়া পায়েল।

পর্দায় যাত্রা শুরু হলেও ছোট পর্দায় নিজেকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি অভিনয়ের সাত বছর পূর্ণ করলেন এই তারকা। তার অভিনীত সবশেষ নাটক ‘কোটিপতি’ মাত্র কয়েক দিনেই কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।

একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের সাম্প্রতিক সাফল্য নিয়ে নিজের অনূভূতি প্রকাশ করেছেন কেয়া পায়েল। ‘কোটিপতি’ নাটকের দর্শকপ্রিয়তা নিয়ে তিনি বলেন, গল্পটি পড়ার সময় এতটা আন্দাজ করতে পারিনি, তবে মনে হয়েছিল নাটকটি দর্শকদের কাছে একটি সুন্দর বার্তা পৌঁছে দেবে।

২০১৮ সালে ‘ইন্দুবালা’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী গত সাত বছরে নাটকেই থিতু হয়েছেন। দীর্ঘ এই পথচলা নিয়ে পায়েল বলেন, কীভাবে যে এতগুলো বছর কেটে গেল বুঝতেই পারিনি। প্রতিনিয়ত চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি এবং প্রতিটি চরিত্রে নিজেকে নতুন করে গড়ার চেষ্টা ছিল। 
দর্শকদের ভালোবাসাকেই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন এই অভিনেত্রী। বলেন, একজন প্রকৃত শিল্পী হতে হলে নিজেকে প্রতিনিয়ত ভাঙতে হয়। আমি মৃত্যুর আগ পর্যন্ত কাজের মধ্য দিয়ে শিখতে চাই।