শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

ভাইরাল হওয়া "বুক চিন চিন" গানের গায়ক পাবেল বিয়ে করলেন।

ভাইরাল হওয়া "বুক চিন চিন" গানের গায়ক পাবেল বিয়ে করলেন।

ভাইরাল হওয়া "বুক চিন চিন" গানের গায়ক পাবেল বিয়ে করলেন।

চার বছর আগে পুরুষ ও নারী কণ্ঠে ‘বুক চিনচিন’ গানটি নতুনভাবে গেয়ে আলোচনায় আসেন তরুণ সংগীতশিল্পী জাহেদ পারভেজ পাবেল। গানটি ভাইরাল হওয়ার পর তাঁর কণ্ঠে জনপ্রিয়তা পায় আরও কয়েকটি দ্বৈত ও একক গান। এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন এই তরুণ গায়ক। গতকাল শুক্রবার চট্টগ্রামে পারিবারিক আয়োজনে বিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি। চট্টগ্রামের বন্দর এলাকার একটি কনভেনশন সেন্টারে পাবেলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তাঁর স্ত্রীর নাম তানজিমা ইসলাম। তিনি চট্টগ্রামের একটি বেসরকারি কলেজের শিক্ষার্থী।

বিয়ে প্রসঙ্গে প্রথম আলোকে পাবেল জানালেন, পারিবারিকভাবেই তাঁদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। ‘কয়েক মাস ধরেই পরিবার থেকে বিয়ের জন্য চাপ ছিল। পরিবারের পছন্দে একটা পর্যায়ে সবকিছু ঠিকঠাক হয়। তানজিমা আমারও পছন্দের। কথাবার্তার পর মনে হয়েছে, আগামী দিনের পথচলায় এমন একজন জীবনসঙ্গীই দরকার। পরিবারের পছন্দে এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি খুবই খুশি’, বললেন এই তরুণ গায়ক।
পাবেল জানান, শুক্রবার ছোট পরিসরে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাঁদের আক্দ সম্পন্ন হয়। এরপর শুক্রবার রাতেই চট্টগ্রামের বন্দর এলাকার একটি কনভেনশন সেন্টারে বিয়ের পরবর্তী আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।

গানের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন পাবেল। তিনি বলেন, তাঁর গাওয়া একাধিক গান তৈরি রয়েছে, সময় ও সুযোগ বুঝে সেগুলো প্রকাশ করবেন। পাশাপাশি সামনে কয়েকটি নাটকের গানে কণ্ঠ দেওয়ার কথাও রয়েছে তাঁর।