রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান গ্রেফতার

হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান গ্রেফতার

হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান গ্রেফতার

শায়েস্তাগঞ্জ থানার ওসিকে হুমকির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতা গ্রেফতার


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালামকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগের প্রেক্ষিতেই তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ওসির সঙ্গে মাহদী হাসানের বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে কথাকাটাকাটির একপর্যায়ে মাহদী হাসান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করে প্রশাসনের উদ্দেশে হুমকিসূচক বক্তব্য দেন এবং অতীতের আন্দোলন ও সহিংস ঘটনার প্রসঙ্গ উল্লেখ করেন। তার বক্তব্যকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখছেন অনেকেই।

ঘটনার পর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। পুলিশ সূত্র জানায়, ভাইরাল ভিডিও ও অভিযোগের ভিত্তিতেই মাহদী হাসানকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং যেকোনো ধরনের হুমকি বা বিশৃঙ্খল আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।