শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাঘাইছড়িতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা

বাঘাইছড়িতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা

বাঘাইছড়িতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবা এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বাঘাইছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ৩ জানুয়ারি -২০২৬  সকাল সাড়ে ১১ ঘটিকায় উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে,  সমাজসেবা অধিদপ্তর ও সমাজকল্যাণ মন্ত্রণালয় এর সহযোগিতায়, উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত জাতীয় সমাজসেবা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার। 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান, প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের হতদরিদ্র, সুবিধাবঞ্চিত শিশু, অনাথ প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী নিগৃহীতা নারী ও প্রবীণ ব্যক্তিবর্গসহ সহায় সম্বলহীন মানুষের কল্যাণ ও উন্নয়নে লাগসই ও টেকসই প্রকল্প গ্রহণসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জনহিতকর কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

বাঘাইছড়ি প্রতিনিধি।