শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

নতুন বছরে হলিউডে ঝড় তুলতে প্রস্তুত যেসব চলচ্চিত্র।

নতুন বছরে হলিউডে ঝড় তুলতে প্রস্তুত যেসব চলচ্চিত্র।

নতুন বছরে হলিউডে ঝড় তুলতে প্রস্তুত যেসব চলচ্চিত্র।

নতুন বছরে মুক্তির অপেক্ষায় রয়েছে বড় তারকা অভিনীত ও বড় বাজেটের বেশ কয়েকটি হলিউড সিনেমা। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি থেকে শুরু করে একেবারে নতুন গল্প—সব মিলিয়ে ২০২৬ সাল হতে যাচ্ছে হলিউডপ্রেমীদের জন্য জমজমাট। চলুন জেনে নেওয়া যাক নতুন বছরে মুক্তি পেতে যাওয়া বহুল প্রতীক্ষিত ১০ সিনেমার কথা।

স্ক্রিম ফ্র্যাঞ্চাইজির সপ্তম কিস্তি স্ক্রিম ৭ পরিচালনা করেছেন কেভিন উইলিয়ামসন।

কোর্টনি কক্স, নেভ ক্যাম্পবেল তাঁদের পুরোনো চরিত্রে ফিরছেন। এ ছাড়া অভিনয় করেছেন ইসাবেল মে, জেসমিন সেভয় ব্রাউন। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৭ ফেব্রুয়ারি।

২০২৩ সালে মুক্তি পাওয়া দ্য সুপার মারিও ব্রস মুভির সাফল্যের পর আসছে দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি।

জনপ্রিয় ভিডিও গেম অবলম্বনে নির্মিত এই সিকুয়েলে মারিও ও লুইজিকে দেখা যাবে মহাকাশযাত্রায়। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যারন হরভাথ, মাইকেল জেলেনিক। মুক্তি পাবে আগামী ৩ এপ্রিল।

দুই দশক পর আবার একসঙ্গে দেখা যাবে মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়েকে।

দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২ সিনেমায় ফিরছেন এমিলি ব্লান্ট, স্ট্যানলি টুচিও। সিনেমাটির বিস্তারিত এখনো গোপন রাখা হয়েছে। লরেন উইসবার্গার পরিচালিত এই ছবি মুক্তি পাবে আগামী ১ মে।

স্টিভেন স্পিলবার্গের রহস্যঘেরা নতুন সায়েন্স ফিকশন সিনেমা ডিসক্লোজার ডে নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে কৌতূহল। মানবজাতি ও ভিনগ্রহবাসীদের সম্পর্ক নিয়ে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট, জশ ওকনর, কলিন ফার্থ। মুক্তি পাবে আগামী ১২ জুন।

ডিসি কমিকসের সুপারহিরো সিনেমা সুপারগার্ল–এ শিরোনাম চরিত্রে অভিনয় করেছেন মিলি অ্যালকক। প্রতিশোধপরায়ণ সুপারগার্লের গ্যালাক্সিজুড়ে অভিযানের গল্প তুলে ধরা হবে এই ছবিতে। ক্রেগ গিলেস্পি পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ২৬ জুন।

হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত ক্রিস্টোফার নোলানের দ্য ওডিসি ইতিমধ্যে আলোচনার কেন্দ্রে। ট্রেলার মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। ম্যাট ডেমনের সঙ্গে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, জেনডায়া, টম হল্যান্ড, লুপিটা নিওঙ্গ, শার্লিজ থেরন, মিয়া গথ। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৭ জুলাই।

মার্ভেলের স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে সিনেমায় আবার ফিরছেন পিটার পার্কার। নিঃসঙ্গ এক সুপারহিরোর গল্প নিয়ে তৈরি ছবিটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। অভিনয় করেছেন টম হল্যান্ড, জেনডায়া, স্যাডি সিঙ্ক। মুক্তি পাবে ৩১ জুলাই।

হাঙ্গার গেমস ফ্র্যাঞ্চাইজির প্রিকুয়েল দ্য হাঙ্গার গেমস সানরাইজ অন দ্য রিপিং নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। ফ্রান্সিস লরেন্স পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন জোসেফ জাদা, হুইটনি পিক। বিশেষ চরিত্রে থাকবেন জেনিফার লরেন্স। মুক্তি পাবে আগামী ২০ নভেম্বর।
মার্ভেল ভক্তদের জন্য বড় চমক অ্যাভেঞ্জার্স ডুমসডে। এই সিনেমায় রবার্ট ডাউনি জুনিয়র ফিরছেন, তবে ভিলেন ডক্টর ডুম চরিত্রে। অ্যান্টনি রুশো, জো রুশো পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ, ভ্যানেসা কার্বি, সেবাস্টিয়ান স্ট্যান। মুক্তি পাবে ১৮ ডিসেম্বর।
ডিউন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ডিউন ৩–এ আবার দেখা যাবে টিমোথি শ্যালামে, জেনডায়াকে। নতুন করে যুক্ত হয়েছেন রবার্ট প্যাটিনসন। ডেনি ভিলেনেভ পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে ১৮ ডিসেম্বর।