শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

যাত্রীবেশে সংঘবদ্ধ ডাকাতি: নওগাঁয় তিন আসামি গ্রেফতার

যাত্রীবেশে সংঘবদ্ধ ডাকাতি: নওগাঁয় তিন আসামি গ্রেফতার

যাত্রীবেশে সংঘবদ্ধ ডাকাতি: নওগাঁয় তিন আসামি গ্রেফতার

নওগাঁর বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে যাত্রীবেশে ইজি বাইক ভাড়া নিয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় তিনজন মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি ব্যাটারি চালিত অটো চার্জার (ইজি বাইক) উদ্ধার করা হয়েছে।


 পুলিশ সূত্রে জানা যায়,গত ০২ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ৮টার দিকে ইজি বাইক চালক মোঃ শফিকুল ইসলাম (২৮) নওগাঁ সদর থানাধীন বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে ভাড়ার উদ্দেশ্যে অবস্থান করছিলেন। রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে অজ্ঞাতনামা ৫/৬ জন ব্যক্তি ব্যাগ ও বস্তাসহ পত্নীতলা থানাধীন মধইল এলাকায় যাওয়ার কথা বলে ইজি বাইক ভাড়া নেয়।

রাস্তার মধ্যে পত্নীতলা থানাধীন বেলঘরিয়া মোড়ের পশ্চিম পাশে পাকা সড়কে পৌঁছালে হঠাৎ করে যাত্রীবেশে থাকা ডাকাত চক্রের সদস্যরা ইজি বাইক চালককে মারধর করে রাস্তার নিচে ফেলে দেয়। পরে মশারির রশি দিয়ে তার হাত-পা বেঁধে এবং তোয়ালে দিয়ে মুখ বেঁধে প্রাণনাশের হুমকি দিয়ে একটি ব্যাটারি চালিত অটো চার্জার (ইজি বাইক), যার চেসিস নম্বর YDKD21091918 এবং আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা, পাশাপাশি একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগী ইজি বাইক চালক মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে পত্নীতলা থানায় অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

ঘটনার গুরুত্ব বিবেচনায় নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দ্রুত আসামি গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের নির্দেশনা প্রদান করেন। তাঁর প্রত্যক্ষ দিকনির্দেশনায় এবং পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে একটি চৌকস ও দক্ষ পুলিশ টিম গঠন করে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে ০৩ জানুয়ারি ২০২৬ খ্রি. পোরশা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত তিনজন মূল আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত ইজি বাইকটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে নওগাঁ জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ আরও জানায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

নাজমুল হক 
নওগাঁ জেলা প্রতিনিধি