শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমার স্ত্রী আমাকে খেতে দেয় না - ইমরান হাশমি।

আমার স্ত্রী আমাকে খেতে দেয় না - ইমরান হাশমি।

আমার স্ত্রী আমাকে খেতে দেয় না - ইমরান হাশমি।


নিজেকে কোনো নির্দিষ্ট ইমেজের মধ্যে আটকে রাখতে চান না ইমরান হাশমি। তাই তিনি তাঁর অভিনয়জীবনে বারবার ধরা দিয়েছেন ভিন্ন ধারার চরিত্রে। বাস্তব ঘটনার প্রেরণায় নির্মিত ছবি হক-এ তাঁকে সবশেষ দেখা গেছে।

এই ছবি থেকে শুরু করে ফিটনেস, চরিত্র নির্বাচন ও দীর্ঘ অভিনয়জীবন সবকিছু নিয়েই খোলামেলা কথা বলেছেন ইমরান। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে আয়োজিত এই সাক্ষাৎকারে আরও তিন সাংবাদিকের সঙ্গে ছিলেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধিও।

বয়স তাঁর ৪৬। কিন্তু আজও ইমরানের ফিটনেস সবাইকে অবাক করে। এর রহস্য জানতে চাওয়া হলে অভিনেতা সোজাসাপটা জবাব দেন। ‘কোনো রহস্য নেই। আসলে আমার স্ত্রী আমাকে ঠিকমতো খেতে দেয় না’, হেসে বলেন অভিনেতা। তাঁর কথায়, ‘শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনই আসল। নিয়মিত শরীরচর্চা আর ডায়েট ঠিক থাকলে ফিট থাকা কঠিন নয়। ডায়েটটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সব সময়ই ফিট ছিলাম, তবে এখন ছবির প্রয়োজনে নিজেকে আরও বেশি ফিট রাখতে হয়। এটা এখন আমার জীবনযাপনের অংশ হয়ে দাঁড়িয়েছে।’

করোনা কালের প্রসঙ্গ টেনে ইমরান বলেন, ‘তখন মানুষ দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল, একদল যা খুশি খেতে শুরু করেছিল, আরেক দল ফিটনেসে মন দিয়েছিল। আমি দ্বিতীয় দলে ছিলাম। সেটার সুফল এখন ভরপুর পাচ্ছি।’

ইয়ামি গৌতম ও ইমরান অভিনীত হক ছবিটি ১৯৮০ সালে ঐতিহাসিক শাজিয়া বানো মামলা দ্বারা অনুপ্রাণিত। ছবিটি যেহেতু বাস্তব ঘটনার দ্বারা অনুপ্রাণিত, তাই দায়িত্ববোধের জায়গাটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন ইমরান নিজেও। তাঁর ভাষায়, ‘এ ধরনের ছবিতে সবচেয়ে আগে দায়িত্বশীল হতে হয়, বিশেষ করে বিষয়টা সংবেদনশীল হলে। যাদের জীবনের ঘটনা থেকে গল্প অনুপ্রাণিত, তাঁদের দৃষ্টিভঙ্গির প্রতি সংবেদনশীল থাকতে হয়। হক–এর জন্য আমরা অনেক রিসার্চ করেছি এবং বাস্তব কাহিনিকে যতটা সম্ভব অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছি।’

ইদানীং ইমরান হাশমিকে ধূসর চরিত্রে বেশি দেখা যাচ্ছে; এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কখনোই কোনো চরিত্রকে ধূসর বা নেতিবাচক হিসেবে দেখি না। চরিত্রকে বিচার করলে অভিনয়ে পক্ষপাত চলে আসে।’


আরিয়ান খান পরিচালিত ওয়েবসিরিজ দ্য ব্যা**ডস অব বলিউড-এ ইমরান অভিনীত দৃশ্যগুলো দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এ বিষয়ে  ইমরান বলেন, ‘সত্যি বলতে প্রথমে আমি নিজেই অবাক হয়েছিলাম। আমার দৃশ্যগুলো এতটা ভাইরাল হবে ভাবিনি।’

সিরিজটির প্রশংসা করে তিনি বলেন, ‘শো-টা দারুণ হয়েছে। সবাই ভালো কাজ করেছেন, আর দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়ে সত্যিই ভালো লাগছে।’ শাহরুখ খানপুত্র আরিয়ান খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে ইমরান বলেন, ‘আরিয়ান খুবই পরিশ্রমী, মেধাবী, আর একজন ভালো অভিনেতাও।’