সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে শ্রীপুর ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে শ্রীপুর ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে শ্রীপুর ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:

কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে গ্যাসের কৃত্রিম সংকট রোধে এ অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম।
অভিযানকালে তিনি বলেন, “সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানোর কোনো সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার মনিটরিং করা হবে এবং কেউ নিয়ম লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম না করার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম বলেন, “নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি ও সরবরাহের দায়ে দুইজন খুচরা ব্যবসায়ী এবং তিনজন ডিলারকে পৃথক পাঁচটি মামলায় মোট ৮৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”