ঢাকা-১২ আসনে আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমানের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্রের সঙ্গে তিনি নির্ধারিত নিয়ম অনুযায়ী হলফনামাও জমা দেন।
হলফনামায় উল্লেখিত তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে তারেক রহমানের সম্পদের পরিমাণ সবচেয়ে কম। তার নামে কোনো ধরনের স্থাবর বা অস্থাবর সম্পদ নেই। অর্থাৎ তিনি কোনো বাড়ি, জমি, ফ্ল্যাট, গাড়ি বা অন্য কোনো যানবাহনের মালিক নন। পেশা হিসেবে তিনি ব্যবসার কথা উল্লেখ করেছেন।
হলফনামা অনুযায়ী, তারেক রহমানের মোট ঘোষিত সম্পদের পরিমাণ ১০ লাখ ৫৯ হাজার ১৪৩ টাকা। তবে তার হাতে কোনো নগদ অর্থ নেই বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।
সম্পদের বিবরণ:-
#ব্যাংকে জমা: ডাচ বাংলা ব্যাংকে ৮,৮৫৫ টাকা
#শেয়ারবাজার বিনিয়োগ: নেই
#সোনার মালিকানা: নেই
#আগ্নেয়াস্ত্র ও বিমা: নেই
#কৃষি ও অকৃষি জমি: নেই
#ঋণ: নেই
#২০২৫-২৬ অর্থবছরের আয়কর: মাত্র ৫ হাজার টাকা
তরুণ প্রার্থী তার সম্পদের অপ্রতুলতার ব্যাখ্যায় বলেন,
ঢাকা-১২ আসনটি রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা, যার মধ্যে রয়েছে তেজগাঁও শিল্পাঞ্চল, কারওয়ান বাজার, হাতিরঝিল ও বিজয়নগর। এই নির্বাচনী আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করছেন আমজনতার তারেক রহমান।
