সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে মোদির প্রতি ওয়াইসির আহ্বান

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে মোদির প্রতি ওয়াইসির আহ্বান

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে মোদির প্রতি ওয়াইসির আহ্বান

ভারতের লোকসভার সদস্য ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন।

রোববার (৪ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ইকোনমিক টাইমস জানায়, এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ওয়াইসি এ আহ্বান জানান। তিনি বলেন, “দিল্লিতে নরেন্দ্র মোদির যে ‘বোন’ বসে আছেন, তাকে বাংলাদেশে পৌঁছে দেওয়া হোক।”

ওয়াইসি আরও বলেন, মহারাষ্ট্রের বিজেপি সরকার রাজ্য ও মুম্বাইয়ের জনগণকে বলছে—তারা বাংলাদেশিদের তাড়িয়ে দিয়েছে। এ প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, “আরও একজনকে তাড়িয়ে দিন না! মোদি জির বোন হিসেবে যিনি দিল্লিতে বসে আছেন, তাকে কি আপনারা বাংলাদেশে ফেরত পাঠাতে চান না?”

ভারতের এই নেতা অভিযোগ করেন, বিজেপি সরকার বিভিন্ন সময়ে বাংলাদেশিদের ইস্যু তুলে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, “মোদিজি দাবি করেছেন, বিহারে বাংলাদেশি রয়েছে। আমি পরিষ্কার করে বলতে চাই—বিহারে বা সীমান্তবর্তী কোনো অঞ্চলে বাংলাদেশি নেই। কিন্তু দিল্লিতে একজন বাংলাদেশ থেকে আসা বোন বসে আছেন।”

ওয়াইসি আরও ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, “তাকে সীমান্তবর্তী অঞ্চলে নিয়ে আসুন, আমরাই তাকে বাংলাদেশে পৌঁছে দেব।”

উল্লেখ্য, এর আগেও আসাদুদ্দিন ওয়াইসি বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার ঘটনায় প্রকাশ্যে সমালোচনা করেছিলেন।