বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই-এক দিনের মধ্যেই বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান

দুই-এক দিনের মধ্যেই বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান

দুই-এক দিনের মধ্যেই বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আগামী দুই-এক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে।

রোববার (০৪ জানুয়ারি) সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় মির্জা ফখরুল এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, দলের চেয়ারপার্সনের মৃত্যুতে বিএনপির চেয়ারম্যান পদটি বর্তমানে শূন্য রয়েছে। সেই শূন্যতা পূরণের লক্ষ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। তারেক রহমান দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনার দায়িত্ব পালন করে আসছেন এবং তার নেতৃত্বেই বিএনপি রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এছাড়া আসন্ন রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, বরাবরের মতো এবারও সিলেট থেকেই দলের নির্বাচনী প্রচারণা শুরু করা হবে। সিলেট বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল উল্লেখ করে তিনি বলেন, এখান থেকেই দেশব্যাপী আন্দোলন ও প্রচারণার বার্তা ছড়িয়ে দেওয়া হবে।