বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সদস্যদের সরাসরি ভোটে মুহা. মহিউদ্দিন সভাপতি হিসেবে নির্বাচিত হন। একই সঙ্গে শাখা সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খাঁনকে মনোনীত করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের অংশগ্রহণে শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে এক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

২০২৬ সেশনের শাখা সভাপতি নির্বাচনের লক্ষ্যে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে গোপন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনার মাধ্যমে সর্বাধিক ভোট অর্জনকারী মুহা. মহিউদ্দিনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। এ সময় নবনির্বাচিত সভাপতিকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করানো হয়।

পরবর্তীতে সংগঠনের গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে এবং সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মুহা. মহিউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ নেতৃত্ব ঘোষণা করেন। এতে শাখা সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খাঁনের নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটির নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করা এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।