সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরিবেশ অনুকূলে রয়েছে, সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব

পরিবেশ অনুকূলে রয়েছে, সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব

পরিবেশ অনুকূলে রয়েছে, সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব

বর্তমান পরিস্থিতি নির্বাচনের জন্য অনুকূলে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “পরিবেশ ভালো আছে। আমরা আশাবাদী যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারব।”

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে মনোনয়নপত্র সংক্রান্ত আপিল গ্রহণের জন্য স্থাপিত বুথগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় সিইসি জানান, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে যেসব প্রার্থী অসন্তুষ্ট হয়েছেন, তাদের আপিল গ্রহণের লক্ষ্যে নির্বাচন ভবন প্রাঙ্গণে মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, গত রোববার (৪ জানুয়ারি) মনোনয়নপত্র বাছাইয়ের কার্যক্রম শেষ হয়েছে। এবারের বাছাই প্রক্রিয়ায় ৩০০ সংসদীয় আসনের বিপরীতে মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া মনোনয়ন পুনরুদ্ধারের জন্য প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। এই আপিল কার্যক্রম চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থিতা ফিরে পেতে আপিল করতে হলে মোট সাতটি নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করতে হবে। এর মধ্যে রয়েছে—নির্ধারিত ফরম্যাটে কমিশনকে সম্বোধন করে স্মারকলিপি আকারে আবেদন দাখিল, মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের তারিখ ও কারণ উল্লেখ, সংশ্লিষ্ট আদেশের সত্যায়িত কপি সংযুক্তকরণ এবং নির্ধারিত সংখ্যক কপি জমা দেওয়া।

এছাড়া আপিল আবেদন ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্ধারিত বুথে জমা দিতে হবে। আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তের কপি পেতে হলে আলাদা ফরমে আবেদন করতে হবে, যা নির্বাচন কমিশনের কেন্দ্রীয় আপিল বুথ থেকে সংগ্রহ করা যাবে। আপিলকারী অথবা তার মনোনীত প্রতিনিধি রায়ের কপি গ্রহণ করতে পারবেন।

আপিল গ্রহণের সুবিধার্থে নির্বাচন ভবন চত্বরে দেশের ১০টি অঞ্চলের জন্য আলাদা আলাদা বুথ স্থাপন করা হয়েছে। এসব বুথের মাধ্যমে খুলনা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও ফরিদপুর অঞ্চলের বিভিন্ন জেলার প্রার্থীরা মনোনয়নপত্র বাতিল বা গ্রহণ সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন।

নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে, নির্ধারিত সময়ের মধ্যে আপিল কার্যক্রম সম্পন্ন হলে নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে।