আগামী ঈদুল ফিতরকে সামনে রেখে পরিচালক রায়হান রাফী নির্মাণ করছেন নারী কেন্দ্রিক সিনেমা ‘প্রেশার কুকার’। সিনেমাটির প্রধান তিন নারী চরিত্রে অভিনয় করছেন নাজিফা তুষি, শবনম বুবলী ও শান্ত মারিয়া। জানা গেছে, শবনম বুবলী আজ বা আগামীকাল থেকেই এই সিনেমার শুটিংয়ে যুক্ত হবেন। উল্লেখ তিনি বিভিন্ন আউটলেট উদ্বোধন নিয়ে খুবই ব্যাস্ত সময় পার করছেন এখন। সাথে করছেন ব্রাইডাল লুক সহ বিভিন্ন লুকের ভিডিও ও ফটো শুট ও বিজ্ঞাপন।
এছাড়া ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেশেত গুনী দুই অভিনেতা'র মধ্য থেকে জাহিদ হাসান এবং চঞ্চল চৌধুরী এই দুই জনপ্রিয় অভিনেতার একজনকে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। বর্তমানে ঢাকায় পুরোদমে চলছে সিনেমাটির শুটিং। রায়হান রাফি যখনি পর্দায় কোন চলচ্চিত্র নিয়ে আসেন তখনি সেটা দর্শক প্রিয়তা পায়। দেখা যাক এবার তিনি সিনেমাপ্রেমিদের কি উপহার দেন৷
