শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আসছে অনিক বিশ্বাস এর নতুন চলচ্চিত্র  "মার্বেল"।

আসছে অনিক বিশ্বাস এর নতুন চলচ্চিত্র  "মার্বেল"।

আসছে অনিক বিশ্বাস এর নতুন চলচ্চিত্র  "মার্বেল"।

গত বছরের মহান বিজয় দিবসে নতুন একটি চলচ্চিত্রের নাম ঘোষণা করেছিলেন নির্মাতা অনিক বিশ্বাস। সিনেমাটির নাম ‘মার্বেল’। টাইটেল পোস্টার প্রকাশের পর থেকেই দর্শক ও চলচ্চিত্র প্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয় সিনেমাটি নিয়ে।

সিলভার স্ক্রিন ক্রিয়েশন্সের প্রযোজনায় এই সিনেমাটি খুব শিগগিরই শুটিংয়ে যাওয়ার কথা ছিলো।  নির্মাতা সূত্রে জানা গেছে, বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ পুরোদমে চলমান।

‘মার্বেল’ সিনেমাটিতে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় একাধিক অভিনেতা ও অভিনেত্রী। তবে আপাতত কারা কারা অভিনয় করছেন, সে বিষয়ে কোনো নাম প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, দর্শকদের জন্য এই চমকটি এখনই ভেঙে দেওয়া হচ্ছে না,সময়মতো আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই জানানো হবে বিস্তারিত।

টাইটেল পোস্টারের গাঢ় আবহ ও রহস্যময় উপস্থাপনায় ধারণা করা হচ্ছে, ‘মার্বেল’ হতে যাচ্ছে সম সাময়িক প্রেক্ষাপটে নির্মিত একটি ভিন্নধর্মী চলচ্চিত্র।

নির্মাতা অনিক বিশ্বাস জানান, "গল্প, চরিত্র ও উপস্থাপনায় দর্শককে নতুন অভিজ্ঞতা দেওয়াই আমাদের লক্ষ্য"। শিগগিরই সিনেমাটির অভিনয় শিল্পী, গল্পের ধরণ ও মুক্তির সময়সূচি নিয়ে বিস্তারিত জানাবেন পরিচালক নিজেই। 
আপাতত সবকিছু চমক হিসেবেই রাখতে চাচ্ছেন তিনি।