শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতের সমালোচনায় এবার মিশা।

ভারতের সমালোচনায় এবার মিশা।

ভারতের সমালোচনায় এবার মিশা।

আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়েও স্থানীয় রাজনৈতিক চাপ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে বাদ পড়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ডকে সরাসরি ‘ধিক্কার’ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মিশা সওদাগর। 
ক্রিকেটকে খুব পছন্দ করেন এই অভিনেতা। তাই মুস্তাফিজ প্রসঙ্গে বলতে গিয়ে এই কাটার মাস্টারকে নিয়ে বেশ প্রশংসা করলেন মিশা। বলেন, মুস্তাফিজ একজন খুবই অসাধারণ ক্রিকেটার। মুস্তাফিজকে সামনে রেখে আদর করা যায়, সম্মান করা যায়, বাংলাদেশে মাশরাফির পরে এত লম্বা সময় ধরে, এত ঐশ্বর্যমণ্ডিত ক্যারিয়ার, তার চোখে অহংকারের একটা ‘অ’ নেই।

চলচ্চিত্রের এই খলনায়ক বলেন, খুবই দুঃখের সঙ্গে বলতে হয় যে রাজনীতি বা উগ্রতার কারণে যারা (ভারতীয় ক্রিকেট বোর্ড) সংস্কৃতিকে ছাড়িয়ে প্রতিবন্ধকতা তৈরি করল তাদের ধিক্কার জানাই। মুস্তাফিজকে এভাবে বাদ দিয়ে তারা খুবই বাজে রুচির পরিচয় বহন করল। এই মন মানসিকতা দুনিয়ার যাদেরই আছে তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি।

অভিনেতা আরও বলেন, মুস্তাফিজের মতো তারকাকে আটকানোর প্রচেষ্টাকে শুধু বাংলাদেশের নয়, বরং বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্য একটি নেতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখাবে।