বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা প্রদান

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা প্রদান

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা প্রদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পাঠানো শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই শোকবার্তা হস্তান্তর করেন।

শোকবার্তায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, বিএনপির নেতাকর্মী এবং সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা।

শোকবার্তায় উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। গণতন্ত্র ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা জাতির স্মৃতিতে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।