শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৪ ঘণ্টায় ডেঙ্গু: মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ৬৮

২৪ ঘণ্টায় ডেঙ্গু: মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ৬৮

২৪ ঘণ্টায় ডেঙ্গু: মৃত্যু শূন্য, হাসপাতালে ভর্তি ৬৮

 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে এ সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ভর্তি রোগীদের মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ১৩ জন করে, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬ জন, খুলনা বিভাগে ১ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন।

 

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ৬৮৪ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ সময়ে মোট ৩২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।