শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথমবার বড় পর্দায় একসাথে আসছেন অক্ষয় - রানী। 

প্রথমবার বড় পর্দায় একসাথে আসছেন অক্ষয় - রানী। 

প্রথমবার বড় পর্দায় একসাথে আসছেন  অক্ষয় - রানী। 

ভারতীয় সিনেমা জগতের নব্বইয়ের দশকের দুই তারকা অক্ষয় কুমার ও রানি মুখার্জি। দীর্ঘদিন ধরে তারা দেশটির সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। তবে সিনেমাতে তাদের একসঙ্গে কাজ করা হয়নি। এবার জনপ্রিয় ‘ওহ মাই গড’ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে চলেছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি।

সেই সঙ্গে অভিনেতা অক্ষয় কুমার প্রথমবারের মতো রানির সঙ্গে কাজ করতে চলেছেন। ভারতীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।  

আনন্দবাজার পত্রিকা বলছে, জনপ্রিয় ‘ওহ মাই গড’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। চলতি বছরের মাঝামাঝি শুটিংও শুরু হয়ে যাবে।

যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও দেওয়া হয়নি। ফেব্রুয়ারিতে ‘মরদানি ৩’ নিয়ে বড়পর্দায় ফিরছেন রানি মুখার্জি। অন্যদিকে ‘ওহ মাই গড’-এর প্রথম সিনেমা মুক্তি পায় ২০১২ সালে। ২০২৩ সালে মুক্তি পায় ‘ওহ মাই গড-২’।

দুটি সিনেমাই বেশ প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। তবে এবার ভক্ত-অনুরাগীরা অপেক্ষায় ‘ওহ মাই গড-৩’ সিনেমার।