সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশে আইপিএল বন্ধ, সাবেক বিসিসিআই কর্তার মন্তব্য

বাংলাদেশে আইপিএল বন্ধ, সাবেক বিসিসিআই কর্তার মন্তব্য

বাংলাদেশে আইপিএল বন্ধ, সাবেক বিসিসিআই কর্তার মন্তব্য

টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে আইপিএল ২০২৬ মৌসুমের জন্য বাদ দেওয়ার ঘটনা কেন্দ্র করে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সব খেলা এবং সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ সরকারের এই নির্দেশ আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হওয়া আইপিএল পর্যন্ত কার্যকর থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল সম্প্রচার বন্ধ থাকবে।

সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কোনো যৌক্তিক কারণ দেখা যাচ্ছে না। ভারতের এমন সিদ্ধান্তে বাংলাদেশের জনগণ মর্মাহত, ক্ষুব্ধ ও ব্যথিত হয়েছে। জনস্বার্থ ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে এই আদেশ জারি করা হয়েছে।

বাংলাদেশ সরকারের এ সিদ্ধান্ত ভারতের গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রচারিত হচ্ছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর এক সাবেক কর্মকর্তা। সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, বাংলাদেশের প্রতিক্রিয়া ‘স্বাভাবিক’ বলেই তারা দেখছে। তিনি আরও বলেন, “প্রত্যেকটি কার্যক্রমেরই একটি প্রতিক্রিয়া থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সামর্থ্যের মধ্যে যা সম্ভব, তাই করেছে। বিষয়টি তাদের ব্যথিত করেছে বলেই এমন প্রতিক্রিয়া এসেছে। তবে এতে ভারত বা আইপিএলের ওপর বড় কোনো প্রভাব পড়বে বলে মনে করি না।”

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জরুরি সভা করে। এরপর বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)-এর সঙ্গে যোগাযোগ করে। নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তারা ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভেন্যুতে নির্ধারিত বাংলাদেশের ম্যাচগুলো অন্যত্র সরানোর অনুরোধ জানায়।