শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

একাত্তর ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনাই করা যায় না

একাত্তর ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনাই করা যায় না

একাত্তর ছাড়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনাই করা যায় না

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে বলেছেন, মুক্তিযুদ্ধই বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ভিত্তি। একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্বই থাকবে না।

তিনি আরও বলেন, সাম্প্রতিক অভ্যুত্থানের পর দেশে যে নতুন রাজনৈতিক বাস্তবতা ও সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে সরকার ও বিরোধী দলসহ সবাইকে একসঙ্গে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

সাক্ষাৎকালে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, বর্তমান রাজনৈতিক সুযোগকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় করতে হবে। তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করার ওপর জোর দেন। এছাড়া সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বৈঠকে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তারা তারেক রহমানের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন।

বাম দলগুলোর পক্ষ থেকে বাসদ-এর সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, “তারেক রহমান একটাই জোর দিচ্ছেন-মুক্তিযুদ্ধ হলো আমাদের ভিত্তি। একাত্তরকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। কাজেই ৯০-এর গণঅভ্যুত্থান এবং ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধরে এগোতে হবে।”

এতে স্পষ্ট হয়ে যায়, বিএনপি নেতৃত্ব দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক পুনর্গঠনের সুযোগ হিসেবে দেখছে, যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস ও তাৎপর্যকে বিকেন্দ্রিকরণ করা যাবে না।