শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার শাকিবের বিপরীতে থাকবেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।

এবার শাকিবের বিপরীতে থাকবেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।

এবার শাকিবের বিপরীতে থাকবেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির।

 

শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র এই খবরটি নিশ্চিত করে জানায়, চলতি বছরেই রোমান্টিক ছবিতে শাকিবের বিপরীতে পাকিস্তানী কোনো একজন নায়িকা থাকবেন। ইতোমধ্যে কয়েকজনের সঙ্গে যোগাযোগও হয়েছে। এ বছরেই ছবিটি মুক্তি পাবে।

সূত্র আরও বলছে, হানিয়া আমির বাংলাদেশে আসার আগেই শাকিবের সঙ্গে সিনেমা নিয়ে গত আগস্টেই প্রাথমিক কথাবার্তা হয়েছিল তার। শাকিবের সঙ্গে সিনেমা করতে মৌখিকভাবে হানিয়ার টিম থেকে ব্যাপক আগ্রহ দেখায়।

চুক্তিবদ্ধ না হলেও প্রাথমিকভাবে শাকিব-হানিয়া জুটির সিনেমা করা অনেকটাই চূড়ান্ত ছিল। সূত্র জানাচ্ছে, হানিয়া আমির ধুমধাম আয়োজনে কয়েকমাসের মধ্যে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সময়সূচি মিললে তাকে শাকিবের সঙ্গে দেখা যাবে। সেই আলোচনা এখনও চলমান।

সূত্রের ভাষ্য, শাকিবের বিপরীতে হানিয়া আমির অথবা পাকিস্তানী যে কোনো পরিচিত মুখ থাকবেন এটা মোটামুটি নিশ্চিত। চূড়ান্ত খবর জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।