সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সময় যত এগোচ্ছে, জকসু নির্বাচনে ততই বাড়ছে ভোটার উপস্থিতি

সময় যত এগোচ্ছে, জকসু নির্বাচনে ততই বাড়ছে ভোটার উপস্থিতি

সময় যত এগোচ্ছে, জকসু নির্বাচনে ততই বাড়ছে ভোটার উপস্থিতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সকাল ৯টার পর আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয় এবং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ক্রমেই বাড়তে থাকে।

এর আগে গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরের পর নির্বাচন কমিশন ভোটগ্রহণের দিন সকালে তা স্থগিত ঘোষণা করে। পরবর্তীতে নির্বাচন কমিশন নতুন তারিখ নির্ধারণ করে ৬ জানুয়ারি। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে স্থাপিত ১৭৮টি বুথে ভোটগ্রহণ চলবে।

জকসু নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৬৫ জন। কেন্দ্রীয় সংসদের ২১টি পদের বিপরীতে ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের সংসদের ১৩টি পদের জন্য ৩৩ জন প্রার্থী অংশ নিয়েছেন। সব মিলিয়ে মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জন প্রার্থী চূড়ান্ত তালিকায় রয়েছেন। ভোটগ্রহণ শেষে আধুনিক ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা সম্পন্ন করা হবে।

নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

নির্বাচনে অংশ নেওয়া ছাত্রদলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব এবং সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম গণমাধ্যমকে জানান, জয় বা পরাজয় যাই হোক না কেন, আমরা সব সময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব।

চিফ ইলেকশন কমিশনার নির্বাচনী পরিবেশ নিয়ে সতর্ক করে বলেন, জকসু নির্বাচনের সুন্দর পরিবেশ কেউ নষ্ট করার চেষ্টা করলে তাকে কঠোর পরিণতি ভোগ করতে হবে।

ভোট প্রদান শেষে ছাত্রদলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ খুবই ভালো। আমি সকল শিক্ষার্থীদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাই। জয়-পরাজয় যাই হোক, শেষ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ই বিজয়ী হবে।