সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজেকে নির্দোষ দাবি করে মাদুরো বললেন, আমাকে অপহরণ করা হয়েছে

নিজেকে নির্দোষ দাবি করে মাদুরো বললেন, আমাকে অপহরণ করা হয়েছে

নিজেকে নির্দোষ দাবি করে মাদুরো বললেন, আমাকে অপহরণ করা হয়েছে

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ম্যানহাটন আদালতের সামনে হাজির হয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিজেকে নির্দোষ দাবি করেছেন।

সোমবার (৫ জানুয়ারি) তিনি বলেন, ‘আমি নির্দোষ। আমাকে ভেনেজুয়েলার কারাকাসে আমার বাড়ি থেকে ধরে আনা হয়েছে। আমি একজন ভদ্র মানুষ। আমি আমার দেশের প্রেসিডেন্ট। আমাকে অপহরণ করা হয়েছে।’

৬৩ বছর বয়সী মাদুরো নিজেকে ‘যুদ্ধবন্দি’ বলেও উল্লেখ করেছেন। আদালতে পড়া অভিযোগগুলোর সবই তিনি অস্বীকার করেছেন।

মাদুরোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি কোকেন পাচারকারী একটি নেটওয়ার্ক তত্ত্বাবধান করেছেন, যারা মেক্সিকোর সিনালোয়া ও জেটাস কার্টেল, কলম্বিয়ার ফার্ক বিদ্রোহী ও ভেনেজুয়েলার ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের সঙ্গে অংশীদার ছিল।

দীর্ঘদিন ধরেই মাদুরো এই অভিযোগ অস্বীকার করে আসছেন এবং দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সমৃদ্ধ তেল মজুদের নিয়ন্ত্রণ নিতে চায় এবং তাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্রে লিপ্ত।

এদিকে, মার্কিন রাজনৈতিক মহলে একজন রাষ্ট্রপ্রধানের নাটকীয় আটক নিয়ে শোক ও সমালোচনা চলছে। একই দিন ভেনেজুয়েলায় জরুরি আদেশ জারি করা হয়েছে, যাতে শনিবারের হামলার সমর্থক যে কাউকে তল্লাশি করে গ্রেপ্তার করা যেতে পারে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদও এই অভিযান নিয়ে বৈধতা ও তাৎপর্য নিয়ে বিতর্ক করছে। রাশিয়া, চীন ও ভেনেজুয়েলার বামপন্থি মিত্ররা এই অভিযানকে তীব্রভাবে নিন্দা জানিয়েছেন।

প্রসঙ্গত, শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে ট্রাম্প প্রশাসন। এরপর সোমবার সকালে, হেলিকপ্টার ও রক্ষী বাহিনী নিয়ে তাদের ব্রুকলিনের আদালতে হাজির করা হয়।

স্ত্রী সিলিয়া ফ্লোরেস-সহ মাদুরোকে গ্রেপ্তারের পর এ দিন প্রথম প্রকাশ্যে আদালতে তাদেরকে হাজির করানো হয়। নীল রঙের জেলের পোশাকে, স্প্যানিশ অনুবাদ শোনার জন্য হেডফোন পরিয়ে আদালতে তোলা হয় মাদুরোকে। তার স্ত্রীও একইসঙ্গে কাঠগড়ায় হাজির হন।