বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানের সঙ্গে যমুনা গ্রুপের শীর্ষ নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে যমুনা গ্রুপের শীর্ষ নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে যমুনা গ্রুপের শীর্ষ নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ গ্রুপের পরিচালকরা।

সোমবার রাত ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রকাশক সালমা ইসলাম, গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, পরিচালক সোনিয়া সারিয়াত, মনিকা নাজনীন ইসলাম, সুমাইয়া রোজালিন ইসলাম, মেহনাজ ইসলাম এবং এসএম আব্দুল ওয়াদুদ।

সাক্ষাৎকালে যমুনা গ্রুপের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয় এবং জিয়া পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়। এ সময় যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম বেগম খালেদা জিয়ার গৌরবোজ্জ্বল দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক এবং দেশের গণতন্ত্রে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন।

এর জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের স্মৃতিচারণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, দেশের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে নুরুল ইসলামের অবদান অনস্বীকার্য। এ সময় তিনি যমুনা গ্রুপের সামগ্রিক ব্যবসা-বাণিজ্যের খোঁজখবর নেন। পাশাপাশি চব্বিশের গণঅভ্যুত্থানসহ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যমুনা গ্রুপের গণমাধ্যম দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন।

প্রায় আধাঘণ্টাব্যাপী এ সৌজন্য সাক্ষাৎকালে তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং সাবেক সচিব ও যমুনা গ্রুপের পরিচালক (ল্যান্ড অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন) আব্দুল খালেক উপস্থিত ছিলেন।