শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভালোবাসায় আরো একটি বছর পার করলেন মিম।

ভালোবাসায় আরো একটি বছর পার করলেন মিম।

ভালোবাসায় আরো একটি বছর পার করলেন মিম।


ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। জীবনের নতুন অধ্যায়ে পদার্পণের আরও একটি বছর পূর্ণ করলেন এই গ্ল্যামার কন্যা। গত ৪ জানুয়ারি ছিলো মিম ও সনি পোদ্দারের বিবাহবার্ষিকী। ছুটির আমেজে থাকা মিম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন একগুচ্ছ ছবি। 

যেখানে ধরা দিয়েছেন ভিন্ন এক লুকে। শেয়ার করা ছবিতে দেখা যায়, মিমের পরনে ছিল উজ্জ্বল কমলা রঙের ফ্লোর টাচ গাউন। অন্যদিকে তার জীবনসঙ্গী সনি পোদ্দার বেছে নিয়েছিলেন গাঢ় কমলা রঙের টি-শার্ট। 
ছবির ক্যাপশনে মিম তার অনুভূতি ব্যক্ত করে লিখেছেন, ‘ভালোবাসার আরেকটা বছর পূর্ণ হলো, আমাদের শুভ বিবাহ বার্ষিকী।’ অভিনয় দিয়ে বরাবরই দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী ব্যক্তিজীবনেও বেশ সফল। 
২০২২ সালের আজকের এই দিনে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো পোস্ট করার পর থেকেই ভক্ত অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি। ক্যারিয়ারের ব্যস্ততা সামলে মিম ও সনির এই একান্ত সময় কাটানো বেশ প্রশংসা কুড়াচ্ছে নেট দুনিয়ায়।