শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

আবারো বলিউড এর ছবিতে বাঙালি অভিনেত্রী।

আবারো বলিউড এর ছবিতে বাঙালি অভিনেত্রী।

আবারো বলিউড এর ছবিতে বাঙালি অভিনেত্রী।


গেল বছর ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন বাঙালি অভিনেত্রী প্রান্তিকা দাস। কার্তিক আরিয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করে নজর কেড়েছিলেন তিনি। সেই ছবির রেশ কাটতে না কাটতেই নতুন বছরের শুরুতে ফের সুখবর দিলেন অভিনেত্রী। আবারও হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি।

আগের ছবির মতো এবারও প্রান্তিকাকে দেখা যাবে হরর-কমেডি ঘরানার সিনেমায়।জানা গেছে, তিন বন্ধুর গল্প নিয়ে তৈরি এই ছবির নাম ‘জোর’। ‘ভুল ভুলাইয়া ৩’-এ পার্শ্ব চরিত্রে দেখা গেলেও, এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন প্রান্তিকা।
ছবিতে তিন বন্ধুর চরিত্রে অভিনয় করছেন ঋষভ রাজ চাড্ডা (জিতু), আকাশ মাখিজা (গুড্ডু) এবং প্রান্তিকা দাস (সরস্বতী)। এ ছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে জয় সেনগুপ্তকে।বছরের শুরুতেই ফের বলিউডে কাজের সুযোগ পেয়ে আপ্লুত প্রান্তিকা দাস। তিনি বলেন, “এই ছবিটা আমার কাছে ভীষণ স্পেশাল। সরস্বতীর চরিত্রটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং। সরস্বতীর জীবনে অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, আর সেগুলো পূরণ করার জন্য সে সব কিছু করতেও প্রস্তুত।অভিনেত্রী আরো যোগ করেন, “নিজের সৌন্দর্যকেও সে নিজের লক্ষ্য পূরণের জন্য ব্যবহার করে। তবে ছবিতে বেশ কিছু ভয়ের দৃশ্য রয়েছে। শুটিং করতে গিয়ে সত্যিই ভয় পেয়েছি। আশা করছি, দর্শকদের ছবিটা খুব ভালো লাগবে।”

প্রসঙ্গত, কে এস এস প্রোডাকশন প্রযোজিত ও গৌরব দত্ত পরিচালিত ‘জোর’ মুক্তি পাবে আগামী ১৬ জানুয়ারি।উল্লেখ্য, প্রান্তিকাকে সর্বশেষ দেখা গেছে গত বছর মুক্তিপ্রাপ্ত ‘ভর্গ’ ছবিতে, যেখানে তাঁর বিপরীতে ছিলেন সৌরভ দাস। চলতি বছরে বলিউডের পাশাপাশি একটি উড়িয়া ছবিতেও কাজ করতে চলেছেন এই বাঙালি অভিনেত্রী।