বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কেউ কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করার ঘোষণা হাসনাতের

কেউ কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করার ঘোষণা হাসনাতের

কেউ কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করার ঘোষণা হাসনাতের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ভোটারদের নিজ নিজ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কেউ কেন্দ্র দখলের চেষ্টা করলে তা প্রতিহত করতে হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভিরাল্লা এলাকায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

ভোট বিক্রি না করার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, কোনো প্রার্থী যদি টাকার প্রলোভন দেখায়, তাহলে তা প্রত্যাখ্যান করতে হবে। তিনি বলেন, একজন নেতা যদি একদিন ভোটারদের পেছনে টাকা নিয়ে ঘুরে বেড়ান, তাহলে পরবর্তী পাঁচ বছর ভোটারদেরই সেই নেতার পেছনে ঘুরতে হবে।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটি ইনসাফ, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতার প্রশ্ন। যারা এই দাবিতে জীবন দিয়েছে, তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। হাসনাতের ভাষ্য অনুযায়ী, এবারের নির্বাচনে দুটি ব্যালটের গুরুত্ব রয়েছে—একটি ভোটের, অন্যটি গণভোটের।

এ সময় তিনি দুর্নীতি, টেন্ডারবাজি ও মামলাবাজদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য উপস্থিত জনতার প্রতি আহ্বান জানান।