বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ আসিফের

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ আসিফের

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ আসিফের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলার অবস্থা খুবই উদ্বেগজনক। তিনি জানান, তফসিলের পরপরই একজন চিহ্নিত আসামির হাতে দলের একজন সহযোদ্ধা শহীদ হওয়ায় ভোট সংক্রান্ত শঙ্কা মানুষের মনে বেড়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ভোটকেন্দ্রিক আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি এখনও সন্তোষজনক নয়। সন্ত্রাসীরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং কিছু রাজনৈতিক দলের অফিসে সরকারি কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানদের অনিয়মিত আগমন লক্ষ্য করা যাচ্ছে।

আসিফ আরও বলেন, যদি বাংলাদেশে আবারও কোনো পাতানো নির্বাচন সাজানো হয়, তবে তারা রাজপথ বেছে নেবেন। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের প্রতি শঙ্কা দূর করার আহ্বান জানান।