রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সালমান খানের বাড়ীতে কার বিয়ের সানাই বাজছে??

সালমান খানের বাড়ীতে কার বিয়ের সানাই বাজছে??

সালমান খানের বাড়ীতে কার বিয়ের সানাই বাজছে??

বিয়ের সানাই বাজতে চলেছে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। তবে পাত্র সালমান নন, তার ভাগ্নে অয়ন অগ্নিহোত্রী। সদ্যই ৬০ বছরে পা রেখেছেন বলিউড সুলতান। জন্মদিনের জমকালো উদযাপনের রেশ কাটতে না কাটতেই এল এই খুশির খবর।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সালমানের বোন অলভিরা খান অগ্নিহোত্রী ও অতুল অগ্নিহোত্রীর ছেলে অয়ন অগ্নিহোত্রী খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। দীর্ঘদিনের প্রেমিকা টিনা রিজওয়াহানির সঙ্গেই নতুন জীবন শুরু করতে যাচ্ছেন তিনি।


ইতোমধ্যেই অয়ন ও টিনার বাগদান পর্ব সম্পন্ন হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বাগদানের ছবি ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা নতুন জুটিকে শুভকামনায় ভাসালেও, আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই সালমান খান। ভাগ্নের বিয়ের খবর শুনে ভক্তদের মনে আবারও পুরোনো প্রশ্ন জেগেছে তবে কি সালমান সারাজীবন ব্যাচেলরই থেকে যাবেন?
বর্তমানে সালমান খান কঠোর নিরাপত্তার মধ্যে সময় কাটাচ্ছেন। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির কারণে তার নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েক গুণ। জীবনের ৬০তম জন্মদিনটিও তিনি পরিবারের সঙ্গে মুম্বাইয়ের বাইরে পানভেলের খামারবাড়িতে উদযাপন করেছেন। 

কাজের ব্যস্ততাও কম নয়; সম্প্রতি শেষ করেছেন জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস ১৯’ এর শুটিং। নিরাপত্তা আর কাজের ব্যস্ততার মাঝেও ভাগ্নের বিয়ে নিয়ে বেশ উচ্ছ্বসিত খান পরিবার।