রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জার্নি কি শেষ হলো ‘অ্যাভাটার' চলচ্চিত্রের??

জার্নি কি শেষ হলো ‘অ্যাভাটার' চলচ্চিত্রের??

জার্নি কি শেষ হলো ‘অ্যাভাটার' চলচ্চিত্রের??

আগের দুই পর্বের মতো অ্যাভাটারের তৃতীয় পর্বটি শুরুতেই অতটা দাপট দেখাতে পারেনি। তাই ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ শেষ পর্যন্ত বক্স অফিসে সাড়া ফেলতে পারবে কি না, তা নিয়ে সংশয় ছিল। নির্মাতা জেমস ক্যামেরন নিজেও ছিলেন সন্দিহান।

গত সপ্তাহে তাই জানিয়েছিলেন, অ্যাভাটার ৩-এর বক্স অফিস রেজাল্ট দেখেই পরবর্তী দুই কিস্তি নির্মাণের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনি। আর যদি প্রত্যাশিত ফল না আসে, তবে এখানেই শেষ করে দেবেন অ্যাভাটারের জার্নি। সেটা আর করতে হলো না। বক্স অফিসের সাফল্যকে সঙ্গী করে অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজি গড়ে নিল নিজের ভবিষ্যৎ।


হলিউড রিপোর্টার জানিয়েছে, নতুন বছরের শুরু থেকেই প্রেক্ষাগৃহে ব্যবসা বেড়েছে অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশের। ৩ জানুয়ারি বক্স অফিসে এক বিলিয়নের মাইলফলক অতিক্রম করেছে প্রায় ৪০০ মিলিয়ন ডলারে নির্মিত সিনেমাটি।

এর মাধ্যমে হলিউডে ২০২৫ সালের তিনটি সিনেমা পেরোতে পারল বিলিয়নের ঘর। আগে ছিল দুটি, ‘লিলো অ্যান্ড স্টিচ’ (১ দশমিক ৩৮ বিলিয়ন) ও ‘জুটোপিয়া ২’ (১ দশমিক ৫১ বিলিয়ন)। এর সঙ্গে নতুন করে যুক্ত হলো অ্যাভাটার ৩। অন্যদিকে, ‘টাইটানিক’, ‘অ্যাভাটার’ ও ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-এর পর এটি পরিচালক জেমস ক্যামেরনের চতুর্থ সিনেমা, যা বিলিয়নের মাইলফলক পেরোতে পেরেছে।

নির্মাতা জানিয়েছেন, প্যান্ডোরার ভিন্ন এক দিক উঠে এসেছে অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশে। নাভি জাতি মানেই ভালো, আর মানুষ জাতি মানেই খারাপ—এই সরল অঙ্কের বাইরে তিনি যেতে চেয়েছেন এই পর্বে।