শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যার এক ডজন মামলার আসামি গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যার এক ডজন মামলার আসামি গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যার এক ডজন মামলার আসামি গ্রেপ্তার

আশুলিয়ার সাবেক ইউপি মেম্বার ও একাধিক হত্যা মামলার আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

তিনি আশুলিয়ার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ডিবি পুলিশ জানায়, ০৮-০১-২০২৬ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর দুপুরে তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ছাত্র-জনতা হত্যার ঘটনায় দায়ের করা এক ডজন মামলার আসামি এই আওয়ামী লীগ নেতা। এসব মামলায় তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মামলার তদন্তের স্বার্থে তাকে আদালতে হাজির করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।