শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

তারেক রহমানের উত্তরবঙ্গ সফর সফল করতে গাজীপুরে বিএনপির প্রস্তুতি সভা

তারেক রহমানের উত্তরবঙ্গ সফর সফল করতে গাজীপুরে বিএনপির প্রস্তুতি সভা

তারেক রহমানের উত্তরবঙ্গ সফর সফল করতে গাজীপুরে বিএনপির প্রস্তুতি সভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আসন্ন উত্তরবঙ্গ সফরকে সফল করার লক্ষ্যে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সভায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও স্মৃতিচারণ করা হয়।

সকাল ১০টায় কোনাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে শুরু হওয়া এ সভা শেষ হয় দুপুর ১টা ৩০ মিনিটে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, নির্বাহী কমিটির সদস্য ডা. মোঃ মাজহারুল আলম, গাজীপুর-০১ আসনের সংসদ সদস্য প্রার্থী মেয়র মজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গাজীপুর-০২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার।

বক্তারা বলেন, তারেক রহমানের উত্তরবঙ্গ সফর বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। সফরকে ঘিরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা সঞ্চালনা  করেন কোনাবাড়ীমেট্রো থানা বিএনপি'র সাধারণ সম্পাদক বাবুল হোসেন, 
সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।