ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলন এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে সংগঠনের অবহিতকরণ চিঠি প্রদান করা হয়েছে।
৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা শাখার আহ্বায়ক দিলোয়ার হোসেন ও সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার সহ একটি প্রতিনিধি টিম উপজেলায় নির্বাহী কর্মকর্তা মিজ ডিপ্লোমেসি চাকমা'র সাথে সাক্ষাৎ কালে চিঠি প্রদান করেন।
প্রতিনিধি টিমের সাথে দীর্ঘ সময় আলাপ করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ডিপ্লোমেসি চাকমা। তিনি বলেন ছাতক উপজেলায় ২৭ টি পকল্প রয়েছে হাওর রক্ষা বাধেঁর কাজ ও চলমান রয়েছে তবে কয়টি পিআইসি কমিটি আমারা প্রক্রিয়ার মাধ্যমে আনতে চেষ্টা করতেছি দ্রুত সেগুলোতেও কাজ শুরু হবে। উপজেলা প্রশাসন নির্ধারিত সময়ের মধ্যে বাধেঁর কাজ সমাপ্তি করতে এবং যাথে করে কোনো অনিয়ম দূর্নীতি না হয় সেদিকে কঠোর নজরদারি থাকবে।
আপনাদের সংগঠন কে ধন্যবাদ জানাই আপনার স্বেচ্ছায় কৃষকদের জন্য কাজ করতেছেন আপনাদের চোখে
কোথায় কোনো অনিয়ম দূর্নীতি ধরা পড়লে উপযুক্ত প্রমাণ সহ আমাকে জানাবেন কোনো দূর্নীতিবাজ কে ছাড় দেয়া হবে না।
এসময় উপস্থিত ছিলেন হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান নাছির, তোফায়েল খান রিপন,
নির্বাহী সদস্য জামিল হোসেন, মোঃ মিলন মিয়া,দিলোয়ার হোসেন জয়,জুয়েল আহমদ,চরমহল্লা কমিটির সদস্য ইসলাম উদ্দিন, আবু তালেব সহ অন্যান নেতৃবৃন্দ।
