সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হঠাৎ শিল্পীদের প্রফাইল ছবি গায়েব হয়ে যাচ্ছে !!

হঠাৎ শিল্পীদের প্রফাইল ছবি গায়েব হয়ে যাচ্ছে !!

হঠাৎ শিল্পীদের প্রফাইল ছবি গায়েব হয়ে যাচ্ছে !!


হুট করেই চোখে পড়ছে এক অদ্ভুত পরিবর্তন। বাংলাদেশের একাধিক জনপ্রিয় শিল্পীর ভেরিফায়েড ফেসবুক পেজে নেই কোনো প্রোফাইল পিকচার। এক দুজন নন, তালিকাটা বেশ দীর্ঘ। জয়া আহসান, সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, আরশ খানসহ আরও কয়েকজন পরিচিত তারকার পেজে ঢুকলেই দেখা যাচ্ছে ছবিবিহীন প্রোফাইল—যা স্বাভাবিকভাবেই কৌতূহল আর প্রশ্নের জন্ম দিচ্ছে।

প্রথম দেখায় অনেকের মনেই আসে নানা সন্দেহ-পেজ কি হ্যাক হয়েছে? নাকি এর পেছনে আছে কোনো রাজনৈতিক বা সামাজিক বার্তা? আবার কেউ কেউ ভাবছেন, এটা কি নতুন কোনো ডিজিটাল ট্রেন্ডের ইঙ্গিত?

তবে খোঁজ নিয়ে জানা গেছে, আপাতত বড় কোনো বিপদের আশঙ্কা নেই। সংশ্লিষ্ট কয়েকজন শিল্পীর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা নিশ্চিত করেছেন, প্রোফাইল পিকচার না থাকলেও তাঁদের ফেসবুক পেজ পুরোপুরি তাঁদের নিয়ন্ত্রণেই রয়েছে। নিয়মিত পোস্ট, স্টোরি ও অন্যান্য কনটেন্ট প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ পেজ হ্যাক, সাসপেন্ড বা নিয়ন্ত্রণ হারানোর মতো কোনো ঘটনা ঘটেনি।

এক তারকা নাম প্রকাশ না করার শর্তে জানান, “এটা গুরুতর কিছু নয়। কিছু হ্যাকার গ্রুপ আছে, যারা ভেরিফায়েড পেজ ক্লোন করে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। কখনো টাকা দাবি করে, কখনো নিজেদের আলোচনায় আনতে চায়। আমার ক্ষেত্রেও এমন চেষ্টা হয়েছিল। তাই অ্যাডমিনের পরামর্শে আপাতত প্রোফাইল পিকচার সরিয়ে রাখা হয়েছে।”