শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা। প্রকৃত নাম আবদুস সামাদ। তিনি টেলিভিশন ও মঞ্চ নাটকেও অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি গায়ক এবং সঙ্গীত পরিচালক ছিলেন।
টেলিসামাদ ১৯৪৫ সালের ৮ জানুয়ারি মুন্সীগঞ্জের (তৎকালীন বিক্রমপুর) সদর উপজেলার নয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। তার বড় ভাই চারুশিল্পী আব্দুল হাই। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ তার চাচা। সোহেলা সামাদ কাকলী ও দিগন্ত সামাদ নামে তার কন্যা ও পুত্র।
'
১৯৭৩ সালে ‘কার বউ’ চলচ্চিত্রে কৌতুকাভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। নয়নমনি ও ‘পায়ে চলার পথ’-এর মত চলচ্চিত্রের মাধ্যমে দর্শকপ্রিয়তা লাভ করেন। ‘মনা পাগলা’ চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনার পাশাপাশি ৫০টির মত চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন। অভিনয়জীবনে চার দশকে ৬০০’র মত চলচ্চিত্রে অভিনয় করেন।
তার অভিনিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো 👇
জিরো ডিগ্রী (২০১৫) কুমারী মা (২০১৩)
সাথী হারা নাগিন (২০১১) মায়ের চোখ (২০১০)
আমার স্বপ্ন আমার সংসার (২০১০) রিকসাওয়ালার ছেলে (২০১০) মন বসে না পড়ার টেবিলে (২০০৯) কাজের মানুষ (২০০৯)মায়ের হাতে বেহেস্তের চাবি (২০০৯)কে আমি (২০০৯) - হাশেম কেয়ামত থেকে কেয়ামত (১৯৯৩)মিস লোলিতা (১৯৮৫)নতুন বউ (১৯৮৩)মাটির ঘর (১৯৭৯) নাগরদোলা (১৯৭৯)গোলাপী এখন ট্রেনে (১৯৭৮) - বঙ্গা অশিক্ষিত (১৯৭৮) - কালা জয় পরাজয় (১৯৭৬)গুন্ডা (১৯৭৬) - জব্বার সুজন সখী (১৯৭৫) - বগাচাষীর মেয়ে (১৯৭৫)রঙিন রূপবান ও ভাত দে অন্যতম।
