সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৮০০ কোটি টাকার ছবিতে এবার দীপিকা৷

৮০০ কোটি টাকার ছবিতে এবার দীপিকা৷

৮০০ কোটি টাকার ছবিতে এবার দীপিকা৷

আট ঘণ্টার শিফটে কাজ করার শর্তে দক্ষিণি ইন্ডাস্ট্রিতে নাকি কোণঠাসা হয়ে পড়েছিলেন দীপিকা পাডুকোন এমন গুঞ্জনেই কিছুদিন আগে উত্তাল হয়েছিল সিনেদুনিয়া। নাগ অশ্বীনের ‘কল্কি’ ও সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ থেকে বাদ পড়ার খবর সেই আগুনে ঘি ঢেলেছিল। কিন্তু, সমালোচকদের সব জল্পনাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে আরও বড় বাজেটের ছবিতে নাম লিখিয়েছেন বলিউডের এই সুপারস্টার।

গত বছরের জুন মাসেই শোনা গিয়েছিল, ‘জওয়ান’-এর সাফল্যের পর ফের পরিচালক অ্যাটলির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দীপিকা। সেই ছবিতে তাঁর সহ-অভিনেতা ‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুন। এবার অভিনেত্রীর জন্মদিনেই সেই বহুল আলোচিত সিনেমা থেকেই ছড়িয়ে পড়ল দীপিকার সম্ভাব্য লুক যা নিয়ে রীতিমতো শোরগোল।

‘AA22XA6’ নামের এই সিনেমার বাজেট প্রায় ৮০০ কোটি রুপি। ‘জওয়ান’ খ্যাত অ্যাটলির এই মেগা প্রজেক্ট ঘোষণার পর থেকেই দীপিকার চরিত্র ও লুক কেমন হবে, তা জানতে মুখিয়ে ছিলেন অনুরাগীরা। জানা যাচ্ছে, পুনর্জন্মের প্রেক্ষাপটে তৈরি এই ছবির প্রযোজনা করছে তামিলের প্রভাবশালী সংস্থা সান পিকচার্স। আর সেই প্রযোজনা সংস্থার লোগো দেওয়া একটি পেজ থেকেই নাকি ফাঁস হয়েছে দীপিকার লুক। 

ভাইরাল হওয়া সেই পোস্টারে দু’হাতে তলোয়ার হাতে যোদ্ধাবেশে দেখা গিয়েছে দীপিকাকে অনেকের চোখে যা ‘সামুরাই’ অবতার। তবে এই পোস্টার আদৌ অফিসিয়াল, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।

তবু ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর, অ্যাটলি-আল্লু অর্জুনের এই ছবিতে দীপিকা একেবারে ভিন্ন রূপে ধরা দেবেন যে অবতার আগে কখনও বড় পর্দায় দেখেননি দর্শক। সোমবার অভিনেত্রীর জন্মদিনে এমন সম্ভাব্য ‘সামুরাই’ লুক সামনে আসতেই ভক্তদের উত্তেজনার পারদ চড়েছে হু হু করে।

বলিউড সূত্রে জানা যাচ্রনাট্য নিয়ে ব্যস্ত অ্যাটলি। গত এক বছর ধরে পুনর্জন্মের পটভূমিতে গল্পের কাঠামো দাঁড় করানো হচ্ছে। অতীত ও বর্তমান দুই সময়কাল মিলিয়ে তৈরি হবে এই মহাকাব্যিক আখ্যান। কাল্পনিক জগতের আবরণে ছবিতে থাকবে একের পর এক রুদ্ধশ্বাস দৃশ্য।
ইতিমধ্যেই জানা গেছে, অ্যাটলির ফ্রেমে যোদ্ধার অবতারে বড় চমক দিতে চলেছেন আল্লু অর্জুন। আর সেই গল্পে দীপিকার চরিত্রও যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা নিয়ে সন্দেহ নেই।