সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শাকিবের সাথে সুযোগ পেয়েও কাজ করেন নি তিশা।

শাকিবের সাথে সুযোগ পেয়েও কাজ করেন নি তিশা।

শাকিবের সাথে সুযোগ পেয়েও কাজ করেন নি তিশা।

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমায় কাজ করার সুযোগ পেয়েও অডিশন দিতে যাননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা৷ 
সাক্ষাৎকারে তিশা জানান, শুটিং সেটের স্বাভাবিক পরিবেশ ছাড়া তিনি অভিনয়ে নিজেকে সাবলীলভাবে মেলে ধরতে পারেন না। লাইট, ক্যামেরা ও পুরো ইউনিটের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ না পেলে চরিত্রের গভীরে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে। এ কারণেই অডিশনের নাম শুনলেই তিনি নার্ভাস হয়ে যান।

নিজের দুর্বলতার কথা স্বীকার করে তিশা বলেন, ‘আমি তো আসলে অভিনয় শিখে আসিনি। অডিশন দিলে আমি নিশ্চিত, আমাকে বাদ দেওয়া হবে। তাই সিনেমার মিটিংয়েই বলেছিলাম, ‘অডিশন ছাড়া নিতে চাইলে নিতে পারেন’।

শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ প্রসঙ্গে তিনি জানান, সম্প্রতি তাকে একটি সিনেমার জন্য অডিশনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে দীর্ঘদিনের অডিশন ভীতির কারণেই শেষ পর্যন্ত সেখানে অংশ নেননি তিনি।

তিশার ভাষ্য অনুযায়ী, শুটিং সেটে সহশিল্পী ও ইউনিটের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি না হলে তিনি স্বাভাবিকভাবে কাজ করতে পারেন না। সময় নিয়ে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়াটাই তার অভিনয়ের বড় শক্তি বলে মনে করেন এই অভিনেত্রী।

বর্তমান কাজের ব্যস্ততা নিয়েও কথা বলেন তিশা। তিনি জানান, নাটক ও মিউজিক ভিডিওর কাজ নিয়ে এখন বেশ ব্যস্ত সময় কাটছে তার। সম্প্রতি সুনামগঞ্জে একটি মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন তিনি।

এ ছাড়া সামনে একটি বড় প্রজেক্টের কাজ নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিশা। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে কাজটি শুরু হতে পারে। তবে প্রজেক্টটির বিষয়ে আপাতত বিস্তারিত জানাতে চাননি তিনি।