রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন লুকে হাজির হলেন মেহজাবিন।

নতুন লুকে হাজির হলেন মেহজাবিন।

নতুন লুকে হাজির হলেন মেহজাবিন।


পাশাপাশি মেহজাবীনের স্টাইল স্টেটমেন্টও সবসময়ই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সরব উপস্থিতি ভক্তদের জন্য নিয়মিত নতুন চমক নিয়ে আসে। সম্প্রতি এই তারকা অভিনেত্রী হাজির হয়েছেন একেবারেই রাজকীয় লুকে।

 

গোল্ডেন বেনারসি সিল্ক শাড়িতে তার আভিজাত্যমাখা লুক সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। ফটোশুটের এক গুচ্ছ ছবি শেয়ার করে মেহজাবীন ক্যাপশনে ছোট করে লিখেছেন, ‘একটি বিয়ে খেতে যাই।’

 


শেয়ার করা ছবিতে দেখা যায়, আভিজাত্যের সঙ্গে আধুনিক স্টাইলিংয়ের এক দারুণ সমন্বয় ঘটিয়েছেন তিনি। সোনালি শাড়ির কারুকাজ আর মেহজাবীনের মায়াবী চোখের চাহনি যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে।

 


তার মিষ্টি হাসিতে মুগ্ধ হয়েছেন সাধারণ নেটিজেনরা। প্রিয় অভিনেত্রীর এমন স্নিগ্ধ রূপ দেখে ভক্তদের প্রশংসার জোয়ার বইছে কমেন্ট বক্সে। একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘অপূর্ব, সবসময় সুখে থেকো।’ অন্য একজন লিখেছেন, ‘মাশাল্লাহ, আপনাকে খুব সুন্দর লাগছে।’