শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আকাশ আটক

যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আকাশ আটক

যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আকাশ আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজার এলাকায় যৌথবাহিনীর অভিযানে এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি বিদেশি পিস্তলসহ আকাশ (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর অর্ণবের নেতৃত্বে একটি আভিযানিক দল এবং র‍্যাব পোড়াবাড়ীর একটি প্রতিনিধি দল গোপন সংবাদের ভিত্তিতে মাওনা পিয়ার আলী কলেজ রোড এলাকায় একটি ভাঙারির দোকানে অভিযান পরিচালনা করে। অভিযানে আকাশকে অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়।

অভিযানে জব্দ করা হয় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি এবং একটি স্মার্ট মোবাইল ফোন।
আটক আকাশের বাড়ি উপজেলার মাওনা এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে র‍্যাব-১ এর কাছে হস্তান্তর করা হয়েছে। র‍্যাবের প্রাথমিক তদন্ত শেষে তাকে শ্রীপুর থানায় সোপর্দ করা হবে বলে জানা গেছে। 

পুলিশ সূত্র জানায়, আকাশের বিরুদ্ধে ইতিমধ্যে ডাকাতি ও মাদক সংক্রান্ত দুটি মামলা রয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন,আটক ব্যক্তিকে থানায় হস্তান্তরের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তার বিরুদ্ধে পূর্বের মামলাগুলো যাচাই করা হচ্ছে এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি